প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ May 25, 2026
দৌলতখানে জুলাই শহীদ পরিবারকে জামায়াতের ঈদ উপহার
দৌলতখান (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার দৌলতখানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া এক পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৫ মে ২০২৬) উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বকতার বাড়ির মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ মোঃ শাজাহানের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান-এর পক্ষ থেকে দৌলতখান উপজেলা জামায়াতের আমীর হাসান তারেক হাওলাদার শহীদ পরিবারের হাতে এ ঈদ উপহার তুলে দেন।
সৈয়দপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে এবং উপজেলা যুব বিভাগের সভাপতি প্রভাষক মোঃ আওলাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা জামায়াতের আমীর ও জেলা মজলিসে শূরা সদস্য হাসান তারেক হাওলাদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি আশরাফ উদ্দীন ফারুকীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি হাফেজ মোঃ শহিদুল ইসলাম, ১নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ ফয়জুল্লাহ এবং বায়তুল মাল সম্পাদক হাফেজ মোঃ আবদুল্লাহ প্রমুখ।
শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন শহীদ শাজাহানের চাচা। তিনি বলেন, “আমাদের মতো এদেশের বহু সাধারণ মানুষের সন্তান, স্বামী, বাবা ও ভাইকে হারিয়ে আমরা শুধু একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি। এর বাইরে আমাদের আর কোনো চাওয়া নেই।
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের যে সম্মান ও শ্রদ্ধা দেখিয়ে আসছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা আশা করি, এই দেশ একটি কল্যাণমুখী ও বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত হবে।
জানা যায়, এর আগেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এসব শহীদ পরিবারকে নগদ দুই লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও ঈদ উপলক্ষে প্রতিবছর নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করা হয়ে থাকে।